পারিজাত মোল্লা: এবার কলকাতা হাইকোর্টে আসছেন বহু চর্চিত এক বিচারপতি। মণিপুর হাইকোর্টের ওই বিচারপতি এম ভি মুরলীধরনকে বদলি করা হয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বলে জানা গেছে। বিচারপতি মুরলীধরনের রায় ঘিরেই উত্তর পূর্বের রাজ্যে অশান্তির আগুন ছড়িয়েছিলবলে প্রকাশ।
আরও পড়ুন:
পরবর্তী সময় তাঁর রায়ের সমালোচনা করে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
ওই বিচারপতি কলকাতা আসতে গড়রাজি ছিলেন।তাঁর আর্জি শুনল না কলেজিয়াম। বদলি করা হল কলকাতা হাইকোর্টেই।আরও পড়ুন:
অন্যদিকে দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুলকে বদলি করা হয়েছে মণিপুর হাইকোর্টে। অশান্তির আগুনে জ্বলছে মণিপুর।
মণিপুরে আদিম জনগোষ্ঠীর মধ্যে লড়াই নতুন কিছু নয়। কয়েকশো বছর ধরে তা চলছে। তবে এবার তা ভিন্ন মাত্রা ধারণ করেছে।আরও পড়ুন:
বিশ্লেষকদের অনেকেই বলছেন, মণিপুরে সংখ্যাগুরু মেতেইরা তফশিলি উপজাতির তকমা দাবি করে বারুদের স্তূপে আগুন দিয়েছে।
আরও পড়ুন:
গত এপ্রিল মাসে রাজ্য সরকারকে মেতেইদের দাবি খতিয়ে দেখার নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতি এম ভি মুরলীধরণ।
এর ফলে, কুকি-ঝাোমি ও টাংখুল নাগাদের মতো রাজ্যের সংখ্যালঘু আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করে।আরও পড়ুন:
এর পরই অশান্তির আগুন ছড়ায় উত্তর পূর্বের এই রাজ্যে। পরে বিচারপতির রায়ের সমালোচনা করে সুপ্রিম কোর্ট। বলা হয়, -'রায়ে তথ্যগত ভুল ছিল'। এবার মণিপুর আদালতের সেই বিচারপতি বদলি হয়ে এলেন কলকাতা হাইকোর্টে। খুব তাড়াতাড়ি তিনি তাঁর দায়িত্বভার বুঝে নেবেন বলে জানা গেছে।