পুবের কলম ওয়েবডেস্ক: আর কাজে ঢিলেমি বরদাশ্ত নয়। এবার এক মাসের বেশি ফাইল আটকে রাখলেই শোকজ, তিন মাস ফাইল আটকালেই সাসপেন্ড। শুক্রবার আধিকারিকদের উদ্দেশ্যে এই মর্মে হুঁশিয়ারি দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে ফোন আসে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে।
সেখানে এক জনৈক ব্যক্তি অভিযোগ জানান দীর্ঘদিন ধরে তার ফাইল আটকে রাখা হয়েছে। বারবার বলেও কোনও কাজ হয়নি। তাঁর বক্তব্য, এর আগেও জমির মিউটেশন নিয়ে ফোন করেছিলেন টক টু মেয়র অনুষ্ঠানে। মেয়রের পরামর্শ অনুযায়ী তিনি কলকাতা পুরসভার হেডকোয়ার্টারে এসে ফাইল জমা দিয়েছিলেন। তিন মাস আগে সেই ফাইল জমা দিলেও ফাইল একটু এগোয়নি। তাই বাধ্য হয়ে আজ ফের ফোন করেন টক টু মেয়র। নাগরিকের এই অভিযোগ শুনেই মেজাজ হারান মেয়র। কোনও ফাইল সম্পর্কে বুঝতে না পারলে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করাই নিয়ম। সেক্ষেত্রে কেউ যদি ফাইল আটকে রাখে তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে বলেই এ দিন হুঁশিয়ারি দেন মেয়র ফিরহাদ হাকিম। এ প্রসঙ্গে এ দিন কমিশনার বিনোদ কুমারকে নির্দেশ দিয়ে মেয়র বলেন, এক মাসের বেশি ফাইল আটকে রাখলে শোকজ করতে হবে সেই আধিকারিককে। এ ছাড়া তিন মাসের বেশি ফাইল আজকে রাখলে নির্দিষ্ট আধিকারিককে সাসপেন্ড করতে হবে তাঁকে। উল্লেখ্য, ২ নভেম্বর অ্যাসেসমেন্ট বিভাগের তিন আধিকারিককে শোকজ করেছিল পুর কর্তৃপক্ষ। তবে তারপরেও কাজ হয়নি। শেষপর্যন্ত ২৫ নভেম্বর সাসপেন্ড করা হয় ওই তিন আধিকারিককে।আরও খবর
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
আলিপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক হাজার ইভিএম, রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে
আলিপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত কয়েক হাজার ইভিএম, রিপোর্ট যাবে নির্বাচন কমিশনে
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে বড়সড় বিভ্রাট, ক্ষোভে ফুঁসছেন দর্শকরা
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ