০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যযুগীয় বর্বরতাঃ দলিত সম্প্রদায়ভুক্তকে চুরির অপবাদ দিয়ে ট্রাকে বেঁধে হত্যা মধ্যপ্রদেশে,

পুবের কলম ওয়েবডেস্কঃ মধ্যযুগীয় বর্বরতা বললেও বোধহয় কম বলা হয়।চুরি করেছেন এই অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করে তারপর ট্রাকের পায়ে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। এই ঘটনার কিছু পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলার সময় তাঁর মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়ায় পুরো ভিডিওটি শেয়ার করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা কমল নাথ। এই শীর্ষ কংগ্রেস নেতা জানতে চেয়েছেন ” মধ্যপ্রেদেশে এ সব কি হচ্ছে, উপজাতি সম্প্রদায়ের একজনের সঙ্গে এটা কি ধরনের বর্বরতা”

কমলনাথ আরও বলেছেন ভিডিওটিতে নির্যাতিত মানুষটির অন্তিম যন্ত্রণা ধরা পড়েছে। চোর সন্দেহে এমন নির্যাতন করা হল যে মারাই গেলেন তিনি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যপ্রদেশের নিমচা জেলার কালান গ্রামে।পুলিশ সূত্রে খবর নিহত ওই ব্যক্তির নাম কানাইয়ালাল, তিনি ভিল সম্প্রদায় ভুক্ত।  চুরির অভিযোগে তাঁকে মারধর করে রাজপুত শ্রেণীর গুর্জর সম্প্রদায়ের কয়েকজন।

ভিডিওটিতে দেখা যাচ্ছে কানাইয়ালালের পায়ে দড়ি বেঁধে সেই দড়ি  একটি ট্রাকের পেছনে বেধে দেওয়া হয়েছে। ট্রাকটির পেছনে হিঁচড়ে রাস্তা দিয়ে চলেছেন ওই ব্যক্তি। ফেটে গিয়েছে জামা। বাঁচার জন্য আকুতি করছেন। নিগ্রহকারীরাই এই ভিডিও রেকর্ড করে। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাচানো যায়নি ওই ব্যক্তিকে।জানা যাচ্ছে মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সন্ধান চলছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় জাতিসংঘের ভূমিকা নিয়ে ক্ষোভ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মধ্যযুগীয় বর্বরতাঃ দলিত সম্প্রদায়ভুক্তকে চুরির অপবাদ দিয়ে ট্রাকে বেঁধে হত্যা মধ্যপ্রদেশে,

আপডেট : ২৯ অগাস্ট ২০২১, রবিবার