১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দু’দিন ধরে নিখোঁজ, ধানখেত থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার কৃষকের

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে। গত দু’দিন নিখোঁজ থাকার পর অবশেষে ধান ক্ষেত থেকে এক কৃষকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম আব্দুল ওয়াব শেখ (৬০)। মৃত ব্যক্তি জয়নগর থানার গোদাবর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ।

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে এলাকার লোকজন চাষের জমিতে তাঁর মৃতদেহ দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল, শিবুপ্রসাদ প্রামানিক ও ইন্দ্রনাথ মিস্ত্রী। ধৃতরা জয়নগর থানার গোদাবর বাঁশতলা এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

আরও পড়ুন: খেলা হবে দিবস পালন জয়নগরে, উপস্থিত তিন প্রাক্তন ফুটবলার

মৃতের পরিবারের দাবি, গ্রামের মধ্যে অন্য এক ব্যক্তির সঙ্গে ভাগচাষী হিসাবে ধান চাষ করতেন আব্দুল ওয়াব শেখ। ভাগ চাষীর সঙ্গে দীর্ঘ দিনের ঝামেলা ছিল। এই কারণে খুন বলে দাবি পরিবারের।

ট্যাগ :
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’দিন ধরে নিখোঁজ, ধানখেত থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার কৃষকের

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, রবিবার