১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বেহাল স্কুলের পরিকাঠামো, ক্লাস নিচ্ছেন শিক্ষিকার ছেলে-বৌ

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল দশা। শিক্ষক শিক্ষিকার ভূমিকায় দেখা গেল শিক্ষিকার পুত্র ও পুত্রবধূকে। জয়নগর ১ নম্বর ব্লকের রাজাপুর করাবেগ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেহাল স্কুলের শ্রেণি কক্ষ সহ স্কুল বিল্ডিং। দেখলে মনে হবে যেন ভুতুড়ে বাড়ি। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্কুল বিল্ডিং। ওই স্কুলে একজন শিক্ষক ও একজন শিক্ষিকা রয়েছেন। দুজনেই অসুস্থতার কারণে স্কুলের আসতে পারেন না। বর্তমান শিক্ষিকা বাসন্তী বালা হালদারের জায়গায় স্কুলে শিক্ষাদান করছেন তাঁর পুত্র সনাতন হালদার ও পুত্রবধূ সরস্বতী নাইয়া।

(জয়নগরের ঝিকরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা।)

অভিভাবকদের দাবি, স্কুলে আগে প্রায় ৩০০ জন ছাত্র-ছাত্রী ছিল। বর্তমানে সেই সংখ্যা ২৫ থেকে ৩০ জনে দাড়িয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়ে কোন লাভ হয়নি। প্রায় ২ বছর ধরে বর্তমান শিক্ষিকা বাসন্তী বালা হালদারের পুত্র ও পুত্রবধূ বর্তমানে স্কুলে শিক্ষাদান করেন। স্কুলে মিড-ডে-মিলের রান্নার কাজে নিযুক্ত কর্মচারীরা ঠিক সময় বেতন পান না। ফলে সমস্যায় পড়েছেন স্কুলের মিড ডে মিলের কাজে নিযুক্ত কর্মচারীরা।

আরও পড়ুন: এসআইআরের হয়রানির প্রতিবাদে জয়নগরের বামনের চকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এলাকার মানুষ

আরও পড়ুন: ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

এবিষয়ে জয়নগর উত্তর চক্রের অবর স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ বলেন, বর্তমানে স্কুলে একজন শিক্ষক ও শিক্ষিকা নিযুক্ত থাকলেও দুজনেই অসুস্থ হওয়ার কারণে মাঝে মধ্যে স্কুলে আসেন। স্কুলে একজনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তিনি স্কুলে আসেননি। নতুনভাবে আবার শিক্ষক নিয়োগ করা হবে স্কুলে। আশা করি সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন: খেলা হবে দিবস পালন জয়নগরে, উপস্থিত তিন প্রাক্তন ফুটবলার

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিমকোর্টে জনস্বার্থ মামলা, ভোটের লড়াই আদালতে গড়ানো নিয়ে উদ্বেগ প্রধান বিচারপতির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বেহাল স্কুলের পরিকাঠামো, ক্লাস নিচ্ছেন শিক্ষিকার ছেলে-বৌ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার