পুবের কলম,ওয়েবডেস্ক: এবার হিন্দুত্ববাদীদের রোষানলের শিকার মহারাষ্ট্রের একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ। অভিযোগ, স্কুলে পড়ুয়াদের জোর পূর্বক খ্রিস্টান প্রার্থনা গাইতে বাধ্য করা হচ্ছে। চলছে ধর্মান্তরণের প্রচেষ্টা। এছাড়াও ছাত্রীদের শৌচালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানোর অভিযোগ গেরুয়া সমর্থকদের। ঘটনার জেরে ধুন্ধুমার পুনে জেলার তালেগাঁও দাভাদে এলাকায়।
স্কুলের অধ্যক্ষকে বেধড়ক মারধরের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

https://twitter.com/HindutvaWatchIn/status/1676818013679415296?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1676818013679415296%7Ctwgr%5Eefff604cf55ae63575fdb28cf75165dacf8ed6ec%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Fright-wing-mob-assault-principal-over-christian-prayers-in-school-2633749%2F

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, অর্ধনগ্ন অধ্যক্ষ প্রাণ বাঁচাতে ছুটে পালাচ্ছেন। তাঁর পিছনে ‘হর হর মহাদেব’ স্লোগান দিয়ে উন্মত্তের মতো ছুটছেন হিন্দুত্ববাদীরা।

স্থানীয় থানার পুলিশ আধিকারক রঞ্জিত সাওয়ান্ত বলেন, যে প্রার্থনা সংগীত নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেটি দীর্ঘদিন ধরে স্কুল শুরুর সময় গেয়ে থাকে পড়ুয়ারা।
অভিভাবকরাও জানিয়েছেন, শ্লোকটি বাইবেলের অংশ হলেও তাতে আপত্তিকর কিছুই নেই। এছাড়া শৌচালয়ে সিসিটিভি লাগানোর অভিযোগও ভিত্তিহীন।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার পর অভিভাবকরাই থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। স্কুলের তরফে এখনও পর্যন্ত অভিযোগ করা হয়নি। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। হামলার কথা স্বীকার করে ভিএইচপির প্রতিনিধি সোমনাথ দাভাদে বলেন, এই ঘটনার পিছনে নিশ্চিত কোনও কারণ রয়েছে।