পুবের কলম,ওয়েবডেস্ক: এবার গেরুয়া রঙে সেজে উঠবে বন্দে ভারত। এই নয়া রূপ তৈরি হচ্ছে  চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। মনে করা হচ্ছে এবার বন্দে ভারত ট্রেনের রঙ কমলা ও ডার্ক গ্রে রঙের হতে পারে। এই প্রসঙ্গে,  কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে যেখানে বন্দে ভারত নয়া রূপ পাচ্ছে,  সেখানে বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে তিনি কথা বলেন।

ভারতে বর্তমানে ৫০টি বন্দে ভারত রয়েছে।
  কিছুদিন আগেও আরও দুটি বন্দে ভারতের সূচনা করেছেন প্রধানমন্ত্রী।   প্রধানমন্ত্রীর মতে ভারতের গর্ব তাঁদের সাধের এই ‘বন্দে ভারত’। বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই দেশবাসীর কাছে উৎসাহের অন্ত নেই। তবে যাত্রা শুরুর পর থেকেই বহু বাধার সম্মুখীণ হয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস। পাথর ছোড়া থেকে জানলা কাচ ভাঙা অনেক কিছুই বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে।
তবে দাম কমেছে বন্দে ভারতের টিকিটের। অত্যাধুনিক সাজে তৈরি বন্দে ভারত। যাত্রী পরিষেবার সমস্ত স্বাচ্ছন্দ্য রয়েছে।  ১৫০ কিমি প্রতি ঘণ্টায় চলে বন্দে ভারত। তবে পরিষেবা নিয়ে নানা অভিযোগের কারণেই বন্দে ভারত টিকিটের দাম কমানো হয়েছে বলেই মত বিশেষজ্ঞ মহলের।