আইভি আদক, হাওড়া: মর্নিং স্কুল চলছে হাওড়া সহ তিন জেলায়। দক্ষিণবঙ্গে এখন অস্বস্তিকর গরম চলছে। এই গরমে কাহিল হয়ে পড়ছে স্কুল পড়ুয়ারাও। গোটা পরিস্থিতির কথা বিবেচনা করে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় মর্নিং স্কুল চালু করেছে জেলা শিক্ষা পর্ষদ।
এই জেলাগুলো হলো হাওড়া, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ।আরও পড়ুন:
গত শনিবার থেকে এই মর্নিং স্কুল চালু হয়েছে। যদিও কতদিন পর্যন্ত মর্নিং ক্লাস চলবে, সে বিষয়ে কোনও নির্দেশ আসেনি। তবে আবহাওয়ার উপর নজর রাখছে পর্ষদ।
তার উপর নির্ভর করেই পরবর্তী নির্দেশ জারি করা হবে বলে জানা গেছে।আরও পড়ুন:
হাওড়ার নটবর পাল রোডের উত্তর ব্যাঁটরা মনসাতলা প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল স্কুল সকাল সাড়ে ছটা থেকে বেলা দশটা চল্লিশ পর্যন্ত চলছে। সরকারি এই স্কুলের দিদিমনিরা জানান স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও ভালো। পঠন-পাঠন ঠিকঠাক হচ্ছে। সরকার যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী স্কুল চলবে।