০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু মা-কাকিমার, জখম প্রসূতি মেয়ে

সামিম আহমেদ, কুলপি: নিয়ন্ত্রন হারিয়ে পোলে ধাক্কা মেরে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ল দ্রুতগতিতে আসা একটি অ্যাম্বুলেন্স। বুধবার গভীর রাতে কুলপি থানার গোপালনগর মোড়ের আগে পোলের গায়ে ধাক্কা খেয়ে গুরুতর জখম হন প্রসূতি আসমিনা বিবি (১৯), মা আমিনা বিবি(৪২), কাকিমা সাজিদা বিবি(৪৫)। 

তাদের কুলপি ব্লক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা আমিনা বিবি ও সাজিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। প্রসূতিকে ডায়মন্ড হারবার হাসপাতলে স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুন: কুল্পিতে দুটি গাড়ির রেসারেসিতে প্রাণ গেল ঠাকুমা ও নাতির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলপি থানার বাগাড়িয়া এলাকার বাসিন্দা আসমিনা বিবির গভীর রাতে প্রসব যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হচ্ছিল কুলপি ব্লক হাসপাতালে। সঙ্গে ছিলেন মা আমিনা বিবি ও কাকিমা সাজিদা বিবি। গোপালনগর মোড়ের আগে দ্রুতগতিতে আসা অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পোলের গায়ে ধাক্কা মারে। জখমদের নিয়ে আসা হয় কুলপি ব্লক হাসপাতালে। সেখানে চিকিৎসকরা আমিনা বিবি ও সাজিদা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। অ্যাম্বুলেন্সটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

আরও পড়ুন: মাদকের টাকা না পেয়ে মাকে খুন, ছেলে গ্রেফতার

সর্বধিক পাঠিত

ভারতে নকল ওষুধের বিস্তার নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ প্রকাশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় মৃত্যু মা-কাকিমার, জখম প্রসূতি মেয়ে

আপডেট : ১১ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার