পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশে ছয় শিশুর এইচআইভি পজিটিভ হওয়ার পর পদক্ষেক নিল সরকার। সাতনা জেলা হাসপাতালে দূষিত রক্ত সঞ্চালনের অভিযোগে ছয় শিশুর এইচআইভি পজিটিভের অভিযোগে সরকারি ব্লাড ব্যাঙ্কের ইনচার্জসহ তিন কর্মকর্তাকে সাসপেন্ড করেছে মধ্যপ্রদেশ সরকার। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর জানিয়েছে, ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডাঃ দেবেন্দ্র প্যাটেল এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান রাম ভাই ত্রিপাঠি এবং নন্দলাল পান্ডেকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রাজ্য জনস্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গঠিত একটি কমিটির জমা দেওয়া প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
সাতনা, জব্বলপুর এবং অন্যান্য জেলা হাসপাতালে রক্ত দেওয়ার পরে ১২ থেকে ১৫ বছর বয়সী ছয় শিশুর শরীরে এইচআইভি পজিটিভ পাওয়া যায়। সন্দেহজনক রক্ত সঞ্চালন চলতি বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ঘটেছে বলে জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, একটি শিশুর বাবা-মাও এইচআইভি পজিটিভ পরীক্ষা করেছেন। এই ছয় শিশুই বর্তমানে প্রতিষ্ঠিত এইচআইভি চিকিৎসা কেন্দ্র চিকিৎসা চলছে।