পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতে ইসলাম ধর্মালম্বীদের অধিকার খর্ব করা হচ্ছে এই নিয়ে সম্প্রতি সরব হয়েছিল প্রাক্তন মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা।  এই নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। এ হেন পরিস্থিতিতে দেশে মুসলিমদের অবস্থান নিয়ে মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পাশা থাকার আশ্বাসও দিলেন তিনি।

মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ডা. মুহাম্মদ আবদুল করিম ইসসার এক সওয়ালের জবাবে তিনি জানিয়েছন, ভারত সর্ব ধর্ম-বর্ণ সমন্বয়ের দেশ। আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম অধিবাসীর দেশ এটি। এখানে ইসলামের বিশেষ স্থান রয়েছে।

অজিত ডোভাল জানান, এই দেশে বহু শতাব্দী ধরে    বিবিধ কৃষ্টি-কালচারের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের উজ্জ্বল নমুনা রয়েছে।
আর উল্লেখযোগ্যভাবে ইসলাম ভারতে ধর্মীয় গোষ্ঠীগুলির মধ্যে একটি ‘অনন্য’ এবং গর্বের স্থান দখল করে আছে।

প্রসঙ্গত, মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব ডা. মুহাম্মদ আবদুল করিম ইসসা ভারত সফরে এসেছেন।  ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিশেষ মেহমান হিসেবে দিল্লিতে পিস কনফারেন্সে যোগ দেন তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশে মুসলিমদের অবস্থান সম্পর্কে এহেন মন্তব্য করেন অজিত।

https://twitter.com/ANI/status/1678685137448615936?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1678685137448615936%7Ctwgr%5E7acde1f5126decba7e3dc7c09a028bda21d4f947%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fmuslimmirror.com%2Feng%2Fislam-occupies-unique-position-of-pride-amongst-religious-groups-in-india-doval%2F