পুবের কলম ওয়েব ডেস্কঃ একই পরিবারের ছয় সদস্যর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার আম্বালা জেলা।মৃতদের মধ্যে রয়েছে দু’ই শিশু সহ পরিবারের আরও ৪ জন।প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা, সকলেই স্তম্ভিত।
স্থানীয়রাই পুলিশে খবর দেন৷পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে৷আরও পড়ুন:
উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ আধিকারিকরা।শুক্রবার ৬ জনের দেহ উদ্ধার করে আম্বালা শহরের হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর,মৃতরা হলেন সঙ্গত রাম (৬৫), তাঁর স্ত্রী মহিন্দ্রা কউর, সুখবিন্দর সিংহ (৩৪), তাঁর স্ত্রী রিনা।
সুখবিন্দরের দুই শিশুকন্যা আশু(৫) ও জাস্সিরও (৭) দেহ উদ্ধার করা হয়েছে।আরও পড়ুন:
পুলিশ এই প্রসঙ্গে জানিয়েছেন,সুখবিন্দরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাকিদের দেহ ঘর থেকেই উদ্ধার হয়।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরিবারের সকলকে বিষ খাইয়ে মারার পর সুখবিন্দর নিজেও আত্মঘাতী হয়েছে।
আরও পড়ুন:
উল্লেখ্য,সুখবিন্দর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।মামলা রুজু করে এই ঘটনার তদন্ত শুরু করেছে আম্বালা পুলিশ।আম্বালার ডিএসপি যোগিন্দর শর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, দুই শিশু-সহ একই পরিবারের ৬ জনের দেহ উদ্ধার হয়েছে।উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট।তবে তদন্তের স্বার্থে সুইসাইড নোটে কি লেখা আছে টা এখনও স্পষ্ট ভাবে জানায় নি স্থানীয় পুলিশ।
আরও পড়ুন:
প্রসঙ্গত,এই ঘটনা প্রথম নয়,সম্প্রতি একই রকম ঘটনা ঘটেছিল জম্মুর সিঁধরা এলাকায়।সেখানেও একই পরিবারের ছয় সদস্যের দেহ উদ্ধার করা হয়েছিল।
আরও পড়ুন: