পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি শাসিত হরিয়ানায় প্রকাশ্যে এল চরম নৃশংসতা। চোর সন্দেহে ৪ নাবালিকাকে আটকে রেখে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানোর অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। মারধর এবং ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি নাবালিকাদের নগ্ন করে তাদের গোপনাঙ্গে পেট্রোল ঢেলে দেওয়ার মতো ভয়াবহ নৃশংসতা চালিয়েছে অভিযুক্তরা। ডিএলএফ ফেজ-৩ এলাকার এই ঘটনায় ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের শনাক্ত করতে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।