পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মথুরায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। খাপরপুর গ্রামে মঙ্গলবার একটি বাড়ি থেকে এক দম্পতি এবং তাঁদের তিন নাবালক সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এটি গণ আত্মহত্যার ঘটনা। মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) শ্লোক কুমার জানিয়েছেন, মৃতদের নাম মনীষ কুমার (৩৫), যিনি পেশায় কৃষক ছিলেন, তাঁর স্ত্রী (৩২) এবং তাঁদের দুই মেয়ে ও এক ছেলে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ঘটনার তদন্তে নেমে পুলিশ বাড়ি থেকে একটি সুইসাইড নোট এবং একটি ভিডিও উদ্ধার করেছে। পাশাপাশি, বাড়ির দেওয়ালে কিছু বার্তা লিখে রেখেছিলেন পরিবারের প্রধান মনীষ কুমার। তবে সুইসাইড নোটে ঠিক কী লেখা রয়েছে বা ভিডিওতে কী বলা হয়েছে, তা এখনও পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। পুলিশ দেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।