পুবের কলম প্রতিবেদক: ফের বাংলার প্রকল্পকে অনুকরণকে করল ভিনরাজ্য। বাংলায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পটির আদলে তামিলনাড়ুতে চালু করা হল ‘নাম্মা উরু, নাম্মা আরাসু’। এর আগে বাংলার কন্যাশ্রীর অনুকরণে মহারাষ্ট্র ল্যাডলি বহেনা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো দিল্লি মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্প চালু করেছে। অসম সরকারও লক্ষ্মীর ভাণ্ডারের মতো মহিলাদের জন্য প্রকল্প চালু করার কথা জানিয়েছে।
এই বিষয়টি প্রমাণ করে দেয়, সেই আপ্তবাক্য-- বাংলা যা শুরু করে, ভারত তা অনুসরণ করে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন আজ ১১ অক্টোবর ১০ হাজার গ্রামসভার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জানাবেন এই নাম্মা উরু, নাম্মা আরাসু প্রকল্পটির কথা। শুক্রবারই এক তামিলনাড়ুর এক বর্ষীয়ান আধিকারিক মাদুরাইতে এই খবর জানিয়েছেন। ছাব্বিশের নির্বাচনের দিকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই মুহূর্তে রাজ্যের দুই কোটি নাগরিক এই প্রকল্পের সুবিধে পেয়েছেন। ২৮ হাজারেরও বেশি শিবির রাজ্য জুড়ে চলছে। একদিকে সমস্যার সমাধান অন্যদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধের জন্য এই শিবিরগুলি মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। রাজ্যের ৮০ হাজার বুথের প্রত্যেকটির জন্য ১০ লাখ করে ৮০০০ কোটি টাকা বরাদ্দ করেছে মমতা সরকার। বুখভিত্তিক উন্নয়নের পরিকাঠামোর রূপায়নে আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পটি সফল হয়েছে বলেই পরিসংখ্যান পাওয়া যাচ্ছে। এই প্রকল্প নিয়ে বিরোধীরা নানারকম সমালোচনা করলেও কেন্দ্রীয় সংস্থা এপিএএস স্বীকৃতি দিয়েছে আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পটি সরকারি প্রশাসনের একটি জনকল্যাণমূলক উদ্যোগ। বাংলার এই আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পটির সাফল্য দেখেই তামিলনাড়ু এই প্রকল্পটি গ্রহণ করেছে। চলতি মাস থেকেই তামিলনাড়ুতে এই প্রকল্প চালু হবে। বাংলার জনকেন্দ্রিক, উদ্ভাবনী শাসন পদ্ধতি পুরো ভারতের মধ্যে একটি মানদণ্ড স্থাপন করেছে। সেই সাফল্য দেখে উৎসাহিত হয়েই তামিলনাড়ু এই প্রকল্প চালু করতে চলেছে।
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২৫, ১৬:৪৮
আরও খবর
মামদানির বাড়ির সামনে বোমা হামলা
ঈদের ছুটি এগিয়ে এল বাংলাদেশে
ছয় বছর পর অন্তর্বর্তী জামিনে জেলমুক্ত হচ্ছেন ছাত্রনেতা শারজিল ইমাম, তবে মানতে হবে একাধিক কড়া শর্ত
দুই ছেলের নাম ‘ডিলিট’, ‘বিচারাধীন নিজেও: দুশ্চিন্তায় আত্মঘাতী বাদুড়িয়ার রীনারানি
১২০ কোটির বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত পেল সাড়ে ২৭ কোটি
১২০ কোটির বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত পেল সাড়ে ২৭ কোটি
মানবিক মুখ্যমন্ত্রী: ধরনা মঞ্চে অসুস্থ মহিলাকে দ্রুত হাসপাতালে পাঠালেন মমতা
মানবিক মুখ্যমন্ত্রী: ধরনা মঞ্চে অসুস্থ মহিলাকে দ্রুত হাসপাতালে পাঠালেন মমতা
বিধানসভা নির্বাচন: জেলাশাসক ও পুলিশ কমিশনারদের কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের
বিধানসভা নির্বাচন: জেলাশাসক ও পুলিশ কমিশনারদের কড়া হুঁশিয়ারি মুখ্য নির্বাচন কমিশনারের
৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে কীভাবে ভোটার লিস্ট হতে পারে? কমিশনের বৈঠকে প্রশ্ন সেলিমের
৬০ লক্ষ ভোটারকে বাদ দিয়ে কীভাবে ভোটার লিস্ট হতে পারে? কমিশনের বৈঠকে প্রশ্ন সেলিমের
ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, দ্রুত অভিযোগ দায়েরের নির্দেশ মমতার
ধর্নামঞ্চের কাছে লিফলেট বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, দ্রুত অভিযোগ দায়েরের নির্দেশ মমতার
সর্বাধিক পাঠিত
করাচির পর লাহোরেও মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ-সংঘর্ষ
দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু
কুয়েতে ভেঙে পড়ল মার্কিন এফ-১৫, কড়া জবাব দিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে অস্থিরতা: কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক আন্তর্জাতিক বিমান, দুর্ভোগে যাত্রীরা
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা লারিজানির
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বীরভূমে ‘SIR’ আতঙ্ক: চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’ তকমা, মানসিক অবসাদে মৃত্যু যুবকের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
বিজেপি ২ কোটি মুসলমানের নাম বাদ দিতে চাই, কিন্তু তারা সফল হবে না: হুঙ্কার অনুব্রত মণ্ডলের
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
ভোটের আগেই কড়া নিরাপত্তায় বাংলা: ১০ মার্চের মধ্যে আসছে আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
বাংলার মানুষ জবাব দিতে তৈরি: 'সার' নিয়ে কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর