পুবের কলম,ওয়েব ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ইদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ইদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী মোদি তাঁর চিঠিতে গুরুত্ব সহকারে উল্লেখ করেন যে, ইদুল আজহার এই পবিত্র উৎসব ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের একটি শক্তিশালী অনুস্মারক হিসেবে কাজ করে।
আরও পড়ুন:
চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ‘ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধন আমাদের যৌথ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি উভয় পক্ষের মানুষের আত্মত্যাগের মাধ্যমে নির্মিত হয়েছে। পবিত্র ইদুল আজহার এই উৎসব আমাদের জনগণকে আরও কাছাকাছি নিয়ে আসবে।’