পুবের কলম প্রতিবেদক: কিছুদিন আগেই মারা গিয়েছেন স্বামী স্মরণানন্দ মহারাজ। তারপর অধ্যক্ষের পদ ফাঁকা ছিল। এবার নতুন করে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ হলেন স্বামী গৌতমানন্দ। তিনি মঠ এবং মিশনের সহ-অধ্যক্ষ ছিলেন। বুধবার সাংবাদিক বৈঠকে তাঁর নাম হিসাবে ঘোষণা করেন মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।
ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, 'পরম শ্রদ্ধেয় স্বামী গৌতমানন্দজী মহারাজকে আমার প্রণাম। আজ বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। যুগ্ম প্রতিষ্ঠানের ১৭ তম সভাপতি হলেন।'My pranam to the Most Revered Swami Gautamanandaji Maharaj, who has been elected the President of the Ramakrishna Math and Ramakrishna Mission at the meeting of the Board of Trustees of the Math and the Governing Body of the Mission held at Belur Math today. He is the 17th…
— Mamata Banerjee (@MamataOfficial)