১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বক্সিং থেকে এখনও অবসর নেননি, জানালেন মেরি কম

পুবের কলম ওয়েব ডেস্ক : বুধবার রাতে বক্সিং থেকে অবসরের কথা জানান ভারতের কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম। তার এই সিদ্ধান্তেরে পিছনে বয়সসীমাই যে প্রধান কারণ তা উল্লেখ করেছেন।তবে বৃহস্পতিবার সকাল হতে না হতে মেরি কম জানিয়ে দিলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি এখনও অবসর নেননি।

এ ব্যাপারে তিনি সাফ বলে দেন, ‘আমি এখনও অবসরের সিদ্ধান্ত নিইনি। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি যদি অবসরের সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে সেটা সংবাদমাধ্যমকে ডেকে জানাবো।’

বক্সিংয়ের ইতিহাসে মেরি কম প্রথম মহিলা বক্সার যিনি ছয় বারের বিশ্বচ্যাম্পিয়ন। ২০১২ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন । তিন সন্তানের মা মেরি কম এশীয় চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়েছেন ভারতীয় বক্সার হিসেবে পাঁচটি সোনা জিতে। কমনওয়েলথ গেমসেও জিতেছেন সোনার পদক।২০১৪ সালে তিনি প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে জেতেন এশিয়ান গেমসে স্বর্ণপদক।বর্তমানে মেরি কমের বয়স ৪১।ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের ক্যাটাগরি ও প্রতিযোগিতার নিয়মের ২.১.২ ধারায় ১৯ থেকে ৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা বক্সারদের অভিজাত বক্সার হিসেবে তালিকা ভুক্ত করা হবে। এতে শুধুমাত্র ৪০ বছর বয়স পর্যন্ত প্রতিযোগিরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সেই কারণেই ৪১-এ নিজের গ্লাভস চিরতরে তুলে রাখার কথা ঠিক করেন তিনি।

বুধবার রাতে অবসর ঘোষণা করে মণিপুরী এই নামী মহিলা বক্সার বলেছিলেন, ‘আমি রিংয়ে আরও কিছুদিন থাকতে চেয়েছিলাম। কিন্তু বয়সের কারণেই আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারব না। আমার বয়স আমায় থামতে বাধ্য করল। আমায় অবসর নিতে হল। আমি আমার জীবনে সব কিছু অর্জন করেছি। এর জন্য সবাইকে ধন্যবাদ।’অথচ বৃহস্পতিবার সকালে সেই মেরি কম বললেন, ‘আমি সংবাদমাধ্যম থেকেই জানতে পারলাম যে আমি অবসর নিয়েছি। কিন্তু সেটা সত্যি নয়। বুধবার আমি একটি স্কুলের অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। সেখানে বলেছি, আমার মধ্যে এখনও খিদে রয়েছে। তবে অলিম্পিক্সে বয়সের বাধা রয়েছে। তাই সেখানে অংশগ্রহণ করতে পারব না। অবসর নেওয়ার হলে আমি নিজেই সবাইকে জানিয়ে দেব।’

ট্যাগ :
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বক্সিং থেকে এখনও অবসর নেননি, জানালেন মেরি কম

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার