উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর: এবার বারুইপুরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডারের সন্ধানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অর্থাৎ (ওএনজিসি)।বারুইপুর থানার বেগমপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিমধ্যে খোঁড়াখুঁড়ির প্রস্তুতি নিয়েছে তাঁরা। খননকাজ চালানোর জন্য যে যন্ত্রের প্রয়োজন তা নিয়ে আসার জন্য রাস্তা তৈরির কাজ ও চলছে।জানা গিয়েছে, তিন বছর ধরে এই খনন কাজ চালানোর পরিকল্পনা রয়েছে ও এন জি সি’র।তাই কর্মী আধিকারিকদের থাকার জন্য ঘর,কনফারেন্স রুম ইত্যাদিতৈরির কাজ ও শুরু হয়ে গেছে।জানা গিয়েছে, বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের ২০০ কলোনি গ্রামে এই কাজ হবে।এই এলাকা থেকে প্রায় এক কিলো মিটার ভিতরে আছে একটি ফাঁকা মাঠ।বছর দেড়েক আগে ও এন জি সি’র কর্তারা সেখানে পরিদর্শনে এসেছিলেন। মাটির ভিতরের অংশ থেকে কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন।
তাদের অনুমান, সেখানে মাটির ভিতর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মিলতে পারে।আর তাই রীতিমতো প্রস্তুত হয়ে এবারে এসেছে ওএনজিসি। ওই গ্রামে কৃষকদের থেকে জমি অধিগ্রহণ করার কাজ শেষ। তার জন্য তাঁদের দু’লক্ষ টাকা করে দিয়েছে কেন্দ্রীয় এই সংস্থাটি।এখানে খনন করতে ব্যবহার হবে ‘রিক মেশিন’। সেই মেশিন এই এলাকায় নিয়ে আসতে পাকাপোক্ত রাস্তার প্রয়োজন।আর তাই গ্রামের মেঠো পথকে কংক্রিটের রাস্তায় পরিণত করার কাজ হচ্ছে।ও এন জি সি সংস্থা সূত্রে খবর, মেশিন আসার পর খোঁড়াখুঁড়ির কাজ শুরু করা হবে। এ ব্যাপারে বেগমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রিয়া বর্মন বলেন, ‘ও এন জি সি কর্তারা ১০০ শতাংশ আশাবাদী যে, এখানে খনন চালিয়ে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল মিলবে।আর তাই তারা সবকিছু গুছিয়ে এখানে কাজে নেমেছে।আর এখানে খনন করে প্রাকৃতিক তেল পাওয়া গেলে এই এলাকার চেহারাটাই পাল্টে যাবে।’বছর চারেক আগে উওর ২৪ পরগনার অশোকনগরে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল উত্তোলন হয়ে ছিল।আর সেই ঘটনার পর এখন আশায় বুক বাধছেন এই বেগমপুরের গ্রামবাসীরা। কারণ এখানে তেল পাওয়া গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটবে।পাশাপাশি খনিজ তেলের মানচিত্রে উঠে আসবে বারুইপুরের নাম। বেগমপুর পঞ্চায়েত এলাকার বেশিরভাগ মানুষ বাজি শিল্পের উপর নির্ভরশীল।নানা ধরনের আতসবাজি বানিয়ে তাঁদের সংসার চলে।খনন কাজের পর খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিললে তাদের কাছে বিকল্প কর্মসংস্থানের দরজা খুলে যাবে।এ ব্যাপারে বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার বলেন, ‘এক হাজার একরের ও বেশি জমিতে ওই সংস্থা কাজ করবে।এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে। কর্মসংস্থানের পথ খুলবে বলে আমরা খুশি।ওদের যতখানি সহায়তার দরকার আমরা করবো।’বেগমপুরের ২০০ কলোনির বাসিন্দা প্রদীপ মণ্ডল ও শংকর মণ্ডল তাদের নিজেদের জমি ইতিমধ্যে তুলে দিয়েছেন।তাঁরা বলেন, ‘আমাদের থেকে জমি অধিগ্রহণ করে টাকা দিয়ে দিয়েছে।এই কাজ হলে এলাকার অনেকের কর্মসংস্থান হবে। আমরা খুশি।’উল্লেখ্য,যে জায়গায় এই কাজ চলছে তার থেকে প্রায় দেড় কিলো মিটার দূরে রয়েছে লোকবসতি। কিছু চাষের জমি রয়েছে। আর বাকিটা ফাঁকা, নির্জন জায়গা।প্রাকৃতিক তেল খনন সম্পন্ন হলে এই এলাকার আর্থ সামাজিক পরিবর্তন ঘটে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।বারুইপুরে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন কাজে ও এন জি সি
চামেলি দাস
প্রকাশিত:
২০ মে ২০২৫, ১২:১৫
আরও খবর
মুখ্যমন্ত্রী শুভেন্দুর আপ্তসহায়ক খুনে মূল চক্রী সন্দেহে সিবিআইয়ের জালে বিজেপি কর্মী দুই ভাই
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
মিড ডে মিলে ডিমের পর আগামী দিনে মাছও দেওয়া হবে, ইঙ্গিত মন্ত্রী নিশীথ প্রামাণিকের
দুর্নীতির অভিযোগে প্রধান ঘেরাও মগরাহাটে
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে সরকারি প্রতিনিধি নিয়োগ, ব্রাত্য কলকাতা বিশ্ববিদ্যালয়
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দুই নন, বর্ধমান থেকে জইশ জঙ্গি সন্দেহে ধৃতের নিশানায় ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
নিট মামলায় আদালতে জালিয়াতি! জাল নথি পেশকারী পরীক্ষার্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ কলকাতা হাই কোর্টের
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
যন্তর মন্তর বিক্ষোভে পুলিশকর্মীদের উপর ভয়াবহ হামলা হয়েছিল, প্রতিবাদে সরব আধিকারিকদের পরিবার
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, শনিবার যোগ দেবেন রবীন্দ্র সদনের অনুষ্ঠানে
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯