পুবের কলম, ওয়েবডেস্কঃ ওমিক্রন ভ্যারিয়েন্ট বা বি.১.১.৫২৯ করোনার এই নয়া ভ্যারিয়েন্ট নতুন করে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।  বিশেষজ্ঞদের আশঙ্কা এই ভ্যারিয়েন্টের সংক্রামণ টিকাও আটকাতে পারবে না। এই অবস্থায় উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যে সমস্ত দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে, সেই সমস্ত দেশ থেকে ভারতে আসা বিমান বন্ধ করার আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল। শনিবার সকালের দিল্লির মুখ্যমন্ত্রী ওমিক্রন ভ্যারিয়েন্ট বা বি.১.১.৫২৯ নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি ট্যুইট করেন।

https://twitter.com/ArvindKejriwal/status/1464460142871605249?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1464460142871605249%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fcities%2Fdelhi%2F2021%2Fnov%2F27%2Fomicron-covid-variant-delhi-cm-arvind-kejriwal-askspm-modi-to-stop-flights-from-affected-countries-2388814.html

অরবিন্দ কেজরীওয়াল ট্যুইট করে বলেন, 'আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, যে সমস্ত দেশ করোনার নতুন ভ্যারিয়েন্টে প্রভাবিত, সেই সমস্ত দেশ থেকে ভারতে আগত বিমানের চলাচল বন্ধ করুন।"

উল্লেখ্য, আফ্রিকায় সদ্য করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার নাম দিয়েছে ওমিক্রন। এই B.1.1.529 ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে দুশ্চিন্তা প্রকাশ করা হয়। একে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেও চিহ্নিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতি দিয়ে জানিয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট অনেকবার করে মিউটেশন করেছে।

যার হলে তা অত্যন্ত উদ্বেগের। এর কারণে নতুন করে সংক্রমণের হার আরও বেড়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রায় সব কটি প্রদেশে এই ভ্যারিয়েন্টের মাধ্যমে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। সব থেকে আতঙ্কের বিষয়, অতি সংক্রামক বি.১.১.৫২৯ বা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনার টিকাকেও হার মানাতে সক্ষম বলে আশঙ্কা করছেন বিজ্ঞানী-গবেষকরা। এরপরই নতুন করে করোনা আতঙ্ক ছড়িয় পড়েছে।
এই ভ্যারিয়েন্টের কারণে বিশ্ব বাজারে কমেছে তেলের দামও। বিশ্ব অর্থনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

এদিকে আগামী ১৫ ডিসেম্বর থেকে নিয়মিত আন্তর্জাতিক বিমান চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। শুক্রবার সন্ধেয় সেই সিদ্ধান্তের কথায় ঘোষণা করা হয়েছে। ভারত থেকে অন্যান্য দেশে ও অন্যান্য দেশ থেকে ভারতে আসার বিমান পরিষেবা চালু করা হবে। তার মধ্যেই ওমিক্রন ভ্যারিয়েন্ট' নতুন করে আতঙ্কে কারণ হয়ে দাঁড়াচ্ছে।