১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দার্জিলিঙে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু ৩ জনের,আহত ৪

আরও পড়ুন: দার্জিলিং যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, নিহত দুই , আহত পাঁচ পর্যটক

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার কার্শিয়াংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি খাদে পড়ে যায়। আর তার জেরে মৃত্যু হয় ৩ জনের। আহত ৪ জন। আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। সোমবার বিকেল ৩টা ৪০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

জানা যায়, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টে নাগাদ শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াংয়ের সিপাইধুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রিবাহী একটি গাড়ি। গাড়িটিতে চালক-সহ ৭ জন ছিল। যাত্রীদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ৪ জনকে গুরুতর জখম অবস্থায় কার্শিয়াং হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাস্থলে পৌঁছন জিটিএ সভাসদ নুরি শেরপা। তিনি বলেন, ‘‘এলাকাবাসী এবং গাড়ির আহতরা অন্যদের টেনে বার করেন৷ সকলকেই কার্শিয়াং হাসপাতালে পাঠানো হয়েছে। আপাতত নাম পরিচয় না পাওয়া গেলেও মৃত তিন জন দার্জিলিং এবং কালিম্পঙের বাসিন্দা বলে জানা গিয়েছে।’’ অন্যদিকে গাড়িটি রাস্তা থেকে প্রায় ১৫ মিটার নীচে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দার্জিলিঙে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু ৩ জনের,আহত ৪

আপডেট : ৩১ অক্টোবর ২০২২, সোমবার