পুবের কলম ওয়েবডেস্কঃ হিমাচলপ্রদেশে বিধানসভার গেটে খলিস্তানি পতাকা টাঙানোর ঘটনায় পঞ্জাব থেকে গ্রেফতার করা হল একজনকে। বুধবার হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সংবাদমাধ্যমকে জানান বুধবার সকালে হারভির সিং নামে একজনকে সকালে পঞ্জাব থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশি জেরার মুখে হারভির সিং স্বীকারও করেছে যে সে ধরমশালায় বিধানসভার প্রবেশদ্বারে খালিস্তানি পতাকা টাঙিয়েছে। সেখানে গোলযোগ পাকানোর সেই ছিল মূল হোতা।
উল্লেখ্য হিমালপ্রদেশের শীতকালীন বিধানসভার অধিবেশন বসে ধরমশালায় ।আরও পড়ুন:
বিধানসভার গেটে খলিস্তানি পতাকা ঝোলানোয় অভিযুক্তদের রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। ধরমশালায় হিমাচল প্রদেশের বিধানসভার গেটে কেউ বা কারা খলিস্তানি পতাকা ঝুলিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।
দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।হিমাচল প্রদেশ বিধানসভার মূল প্রবেশ পথে বাঁধা ছিল খালিস্তানের পতাকা। বিষয়টি নজরে আসতেই শুরু হয় তুমুল হইচই।আরও পড়ুন:
হিমাচল প্রদেশ পুলিশ শিখস ফর জাস্টিসের নেতা গুরপতবন্ত সিং পান্নুনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই শিখ ফর জাস্টিস হল বিদেশে অবস্থিত একটি চরমপন্থী গোষ্ঠী যারা একটি পৃথক খালিস্তান দাবি করে আসছে।
আরও পড়ুন: