পুবের কলম, ওয়েবডেস্ক: দেশে সন্ত্রাসী হামলা নিয়ে এবার কেন্দ্রকে তোপ দাগলেন আসাদউদ্দিন ওয়েইসি। তিনি প্রশ্ন তুললেন, ‘কোথা থেকে এই দলটা গজিয়ে উঠল। তাদের শনাক্ত করতে না পারার দায় কার?’

দিল্লি বিস্ফোরণ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মিম প্রধান লেখেন, ‘দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত উমর নবির এক তারিখহীন ভিডিওতে আত্মঘাতী বোমা হামলাকে ‘শহিদ’ হিসেবে ন্যায্যতা দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে এর ভিতরে রয়েছে বিভ্রান্তি।

ইসলামে আত্মহত্যা হারাম এবং নিরপরাধদের হত্যা করা একটি গুরুতর পাপ। এই ধরনের কাজ দেশের আইনের বিরুদ্ধেও। এগুলি কোনওভাবেই ‘ভুল বোঝাবুঝি’ নয়। এটা সন্ত্রাসবাদ। অন্য কিচ্ছু নয়।’