পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার ফের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কেন্দ্রীয় সরকার দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক করে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা CCS দ্বিতীয়বারের মতো বৈঠকে বসে। প্রথম বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেওয়া হয়। সিন্ধু জলচুক্তিও বাতিল করা হয়।
আরও পড়ুন:
আরও পড়ুন: Pahalgam terror attack: ৯ মে রাশিয়া সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
আরও পড়ুন:
CCS-এর পর ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স বা CCPA একটি পৃথক বৈঠক করে। সেই বৈঠকে বিরোধী দলগুলোর বিশেষ সংসদ অধিবেশনের দাবি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এবং ক্যাবিনেট কমিটি অন পলিটিটিক্যাল অ্যাফেয়ার্স (CCPA) সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেন, “ভারতের সংকল্প হল সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা।” তিনি সশস্ত্র বাহিনীর ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।
আরও পড়ুন: