পুবের কলম, ওয়েবডেস্ক: : সীমান্তে পার হয়ে আসা পাক বধূ সীমা হায়দরের কীর্তিকলাপ ঘিরে ক্রমশই রহস্য দানা বাধছে। সীমা পাকিস্তানের গুপ্তচর কিনা সেই তদন্তই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ এটিএস(অ্যান্টি টেররিজম স্কোয়াড) এর কাছে। সীমা ও তার ভারতীয় প্রেমিক শচীন মিনার আধার কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বদলানোর অভিযোগে শচীনের দুই তুতো ভাইকে আটক করা হয়েছে। বুলন্দশহরের আহমদগড়ের একটি জনসেবা কেন্দ্র থেকে তাদের আটক করে উত্তরপ্রদেশ এটিএস।
আরও পড়ুন:
অভিযুক্ত দুই যুবক পুষ্পেন্দ্র মিনা ও পবন মিনা ওই জনসেবা কেন্দ্রেই কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে খবর, পুষ্পেন্দ্র এবং পবন সম্পর্কে দাদা-ভাই। কেন অভিযুক্তরা সীমা ও তার প্রেমিক শচীনের আধার কার্ড পরিবর্তন করেছে তাই নিয়ে তদন্ত শুরু করেছে এটিএস। এদিকে তদন্তকারীদের জেরার মুখে সীমা ও শচীনের দাবি, ২০১৯ সালে অনলাইন গেম পাবজি খেলার সময় তাঁদের পরিচয় সূত্রে প্রণয়।
২২-এর যুবকের প্রেমে পড়ে পাকিস্তান থেকে ভারতে আসেন ৩০ বছরের সীমা। তাঁর চার সন্তানকেও নিয়ে আসেন। ভিসা ছাড়া নেপাল হয়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত ৪ জুলাই সীমাকে গ্রেফতার করা হয়। পরে জামিন পেয়ে শচীনকে বিয়ে করেন।আরও পড়ুন: