পুবের কলম ওয়েবডেস্ক: কিছুদিন আগেই গাড়ির চালকের গিয়ার বদলানোর ধরণে প্রেমে পড়ে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এক পাকিস্তানি তরুণী। এবারেও প্রেক্ষাপট সেই পাকিস্তান। ৭০বছরের বৃদ্ধর সঙ্গে গাঁটছড়া বাধলেন ১৯ বছরের তরুণী। ওই তরুণী সাফ জানিয়েছেন বয়স একটা সংখ্যা মাত্র।
প্রেমে পড়ার জন্য বয়স কোন বাধা নয়।আরও পড়ুন:
৭০ বছরের লিয়াকত আলি এবং ১৯ বছরের শুমাইয়া আলি আপাতত এই নব দম্পতি সুখে সংসার করছেন। ব্যক্তি জানিয়েছেন, প্রাতঃভ্রমণে গিয়ে তরুণীকে প্রথম দেখেছিলেন তিনি। লাহোরের রাস্তায় হাঁটতে হাঁটতেই মেয়েটিকে দেখে তাঁর মনে ধরে যায়।
মনের ডাককে অগ্রাহ্য করেন তিনি। শুমাইয়াও তাতে সাড়া দেন। ব্যস আর কি “ মিয়াঁ বিবি রাজি তো কেয়া করেগা কাজি” ।জগিং করতে করতেই একে অপরের হৃদয়ের কাছাকাছি আসা। লিয়াকত এক সাক্ষাৎকারে জানিয়েছেন শুমাইয়ার রান্নার হাতটিও বড় খাসা। দুই বাড়িতে প্রথমে অ্যাপত্তি থাকলেও এখন মেনে নিয়েছেন সকলেই ।