১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন পাক অধিনায়ক বাবর

পুবের কলম, ওয়েব ডেস্ক : আগেই তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন। আর এবারে জিতলেন আইসিসির তিন ফরম্যাটের ‘বর্ষসেরা ক্রিকেটার’ পুরস্কারও। এর ফলে পাকিস্তানের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’ নিজের দখলে নিলেন বাবর। এর আগে গত বছর পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছিলেন শাহিন শাহ আফ্রিদি। পর পর দুবছর ‘স্যার গ্যারি সোবার্স ট্রফি’ পাকিস্তান শিবিরে যাওয়ায় দারুণ খুশি ওয়াসিম আক্রম, রামিজ রাজারা।

আইসিসির বর্ষসেরা হওয়ায় বাবর ধন্যবাদ জানিয়েছিলেন আল্লাহকে। এমনকি নিজের দলের সতীর্থ, পরিবারের সদস্য, পিসিবি কর্তা ও নিজের ভক্তদেরও এই সাফ্যলের কৃতিত্ব দিয়েছেন বাবর।

গত বছর টেস্ট, টি-২০ ও ওয়ানডে ক্রিকেট মিলিয়ে বাবর আজম খেলেছিলেন মোট ৪৪টি ম্যাচ। ওই ম্যাচগুলি খেলে তিনি ৫৪.১২ গড়ে করেন ২৫৯৮ রান। যার মধ্যে সেঞ্চুরি রয়েছে ৮টি ও হাফসেঞ্চুরি রয়েছে ১৫টি। এমন পরিসংখ্যানে বাবর পিছনে ফেলে দিয়েছেন গত বছরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাওয়া ইংল্যান্ডের তারকা অল রাউন্ডার বেন স্টোকসকে।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের দৌড়ে বাবরের সঙ্গে একই লাইনে ছিলেন স্টোকসও। শুধু এই ব্রিটিশ ক্রিকেটারকে নয়, আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জেতার লড়াইয়ে বাবর পিছনে ফেলে দিয়েছেন জিম্বাবোয়ের সিকান্দার রাজা ও নিউজিল্যান্ডের টিম সাউদিকে।

এর আগে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন সূর্যকুমার যাদব। ওয়ানডের সেরা বাবর এবং টেস্টের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন বেন স্টোকস।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারে বিশ্বরেকর্ড ভারতের: মোদির প্রশংসায় অশ্বিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতলেন পাক অধিনায়ক বাবর

আপডেট : ২৭ জানুয়ারী ২০২৩, শুক্রবার