পুবের কলম, ওয়েবডেস্ক: সকাল সকাল প্রাক্তন শিক্ষামন্ত্রী, বর্তমান শিল্পমন্ত্রীর বাড়িতে ইডির আচমকা হানায় রাজ্য-রাজনীতি জুড়ে চাঞ্চল্য। আর দীর্ঘক্ষণ জেরা অসুস্থ হয়ে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বাড়িতে উপস্থিত হয়েছেন তিন জন চিকিৎসকের একটি দল। আপাতত তাঁদের তত্ত্বাবধানেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ পার্থর নাকতলার বাড়িতে আচমকা হানা দেন ইডির আধিকারিকেরা। তখন থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। জেরা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন পার্থ। এরপরেই চিকিৎসকদের খবর দেন তাঁর আইনজীবী।
যদিও ইডির তরফে এখনও কিছু জানানো হয়নি।আরও পড়ুন:
এরপর শুক্রবার শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি সহ ১৩টি জায়গায় হানা দেয় ইডি। মোট ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালান।
আরও পড়ুন:
জিজ্ঞাসাবাদ করা হয় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টচার্য এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীকেও।
আরও পড়ুন:
এসএসসি দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহ শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। আর যার জন্য সিবিআইয়ের তরফ থেকে জেরার মুখে পড়তে হয় রাজ্যের দুই মন্ত্রীকে। তখনও দীর্ঘক্ষণ জেরার মুখে পড়েন তারা। কিন্তু এবার কোনও রকম নোটিশ না দিয়েই তল্লাশি অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন:
এদিকে যখন পার্থর বাড়িতে যখন ইডির হানা, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের পিংলায় তার জামাইয়ের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারীর বাড়িতে হানা দেয় আয়কর দফতরের পাঁচ জনের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত পাঁচজনের ওই প্রতিনিধি দল কৃষ্ণপ্রসাদ অধিকারীর পিংলার ছিলেন।
আরও পড়ুন: