পুবের কলম, ওয়েবডেস্ক: ২০০ টাকা কিলো আটা? কখনো ভেবেছেন এই দামে কিনতে হবে? আপনি না কিনলেও পাকিস্তানে ১৬০-২০০ টাকা কেজি দরে বিকোচ্ছে আটা। অগ্নিমূল্যে নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষ। বিশ্বের সবচেয়ে দামি আটা বিক্রি হচ্ছে পাকিস্তানের করাচিতে।
'পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স' এর একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছ।

ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, শিয়ালকোর্ট, মুলতান সহ পাকিস্তানের আরও ২০ টি শহরে সর্বত্র আটার দাম আকাশ ছোয়া। পাশাপাশি চিনির দামও বেড়েছে। স্বাভাবিক ভাবে অগ্নিমূল্যে দুশ্চিন্তা বাড়ছে আম জনতার।

অন্যদিকে, পাকিস্তানে অর্থনৈতিক সংকট নতুন নয়।
বহুদিন ধরেই সেখানে আর্থিক অচলাবস্থা চলছে। দেশটি বৈদেশিক ঋণ চাইলেও তা পায়নি। কারণ দেশটির মাথায় আগে থেকে অনেক ঋণের বোঝা চেপে আছে। ফলে নতুন করে ঋণ পাওয়ার ক্ষেত্রে হোঁচট খেতে হচ্ছে পাকিস্তানকে। ফলে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে।