আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে ১৫ বছর পর দিল্লি পুরনিগম হাতছাড়া হতে চলেছে বিজেপির। এখনও পর্যন্ত পাওয়া ট্রেন্ড বলছে আপ ১৩০ , বিজেপি ১০৭, কংগ্রেস ৮ এবং নির্দল প্রার্থীরা এগিয়ে আছে ৫ টি আসনে।
আরও পড়ুন:
ট্রেন্ড পরিষ্কার হতেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবৎ সিং মান বলেছেন ‘‘মানুষ বিজেপির ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করেছেন, এই ফল তার প্রমাণ’’ অন্যদিকে আপ সাংসদরাঘব চাড্ডা বলেন “মানুষ বিজেপিকে চাইছে না।’’ এই ফলাফলই তার সুস্পষ্ট ইঙ্গিত।
দিল্লি বিধানসভার পর এবার পুরনিগমও যে আপের দখলে আসছে তা বুঝতে পেরেই শুরু হয়ে যায় সেলিব্রেশন। আপের সদর দফতর সেজে উঠছে বেলুন, ফেস্টুন ব্যানারে।
সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। আগামিকাল হিমাচল প্রদেশ ও গুজরাত নির্বাচনের ভোটগণনা ৷ তার আগে আজ, বুধবার দিল্লি পৌরনিগমের ভাগ্যগণনা চলছে ২৫০টি ওয়ার্ডে গণনা চলছে।আরও পড়ুন: