পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার উত্তর কাশ্মীরের  কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে প্রকৃত  নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর দুটি গ্রামের জন্য ইফতার মজলিশে ধরা পড়ল সেনা ও আমজনতার মধ্যে মৈত্রীর ছবি। সেই ছবি ভারতীয় সেনা শেয়ারও করেছে ট্যুইটারে।  ডোডার বিপরীত ছবি দেখা গেল কুপওয়ারায়।কাশ্মীর এবং লাদাখের সেনা জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে এই ছবি ট্যুইট করা হয়েছে   উল্লেখ্য সমালোচনা দানা বাধতেই পিছু হটল ভারতীয় সেনা। ট্যুইটার থেকে মুছে দেওয়া হয়  ভারতীয় সেনার পোস্ট করা ইফতারের ছবি।

  জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ধর্ম নিরপেক্ষতার ঐতিহ্য তুলে ধরতেই এই ইফতার পার্টির আয়োজন করা হয়। যার ছবি পোস্টও  করা হয় ট্যুইটারে। এরপরেই অবশ্য দানা বাঁধতে থাকে বিতর্ক। সুদর্শন সংবাদের প্রধান সম্পাদক তীব্র কটাক্ষ করেন সেনাকে।  সুদর্শন সংবাদের প্রধান বার্তা সম্পাদক সুরেশ  চাভাঙ্কে ট্যুইট করেন “এবার এই রোগ তাহলে ভারতীয় সেনাকেও গ্রাস করল।
দুঃখজনক”। যদিও এই ট্যুইটের পাল্টা কোন ট্যুইট সেনার পক্ষে না করা হলেও দেখা যায় মুছে দেওয়া হয়েছে এই ট্যুইটগুলি। যদিও জম্মুতে এই নিয়ে প্রশ্ন করা হলেও মুখ খুলতে চাননি সেনার জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ।   পবিত্র রমজান মাসে সূর্যাস্তের পরে স্থানীয় বাসিন্দাদের  ইফতারের আমন্ত্রণ জানিয়ে প্রতি বছর ভারতীয় সেনাবাহিনী ইফতার পার্টির আয়োজন করে। এই ইফতার মিলনের লক্ষ্য হল অশান্ত অঞ্চলে জনসংযোগের অংশ হিসাবে স্থানীয় বাসিন্দাদের একত্রিত করা।
  ১৬  এপ্রিল, চিনার কর্পস কোভিড মহামারীর পরে প্রথমবারের মতো বাদামিবাগ সেনানিবাসে স্থানীয় বাসিন্দাদের জন্য একটি ইফতার পার্টির আয়োজন করেছিল। অনুষ্ঠানে রাজনীতিবিদ ও পুলিশ সদস্যসহ মোট ২০০ জন উপস্থিত ছিলেন।  সমাবেশে বক্তব্য রাখেন, চিনার কোরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল ডি.পি. পান্ডে। তিনি বলেন  কাশ্মীরি সম্প্রদায়ের একে অপরের জন্য যে আত্মীয়তা, সম্প্রীতি এবং শ্রদ্ধা রয়েছে তা প্রশংসা যোগ্য।  সেনা মুছলেও অবসরপ্রাপ্ত অফিসার মেজর জেনারেল যশ মোর মূল টুইটটি রেখে দিয়েছেন। ট্যুইটে তিনি লিখেছেন, ‘ভারতীয় সেনাবাহিনী ধর্মীয় সম্প্রীতির অগ্রভাগে রয়েছে। আমরা অফিসার হিসাবে গর্ব করি যে আমাদের কোন ধর্ম নেই”।

https://twitter.com/PRODefSrinagar/status/1518563085237178368?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1518563085237178368%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftheprint.in%2Findia%2Fdays-after-pulling-down-ramzan-image-army-hosts-iftaar-in-kupwara-tweets-bonhomie-photo%2F932021%2F