পুবের কলম,ওয়েবডেস্ক: অবতরণের পূর্বেই ভেঙে পড়ল বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় পুরো বিমানে। বিমানের ভিতরে থাকা মৃত্যু হয় সকলের। শনিবার ঘটনাটি ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরের কাছে।
আরও পড়ুন:
জানা গেছে, যাত্রীদের নিয়ে মাঠের উপর ভেঙে পড়ে একটি ব্যবসায়িক জেট বিমান।
ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় সেটিতে। তাতে মোট ৬ ছিলেন।আরও পড়ুন:
দুর্ঘটনার কবলে পড়া বিমানটি লাস ভেগাস থেকে আসছিল। তাতে চালক, বিমানকর্মী-সহ মোট ৬ জন ছিলেন। লস অ্যাঞ্জেলসের রিভারসাইড কাউন্টির কাছে ফ্রেঞ্চ ভ্যালি বিমানবন্দর থেকে ১৩৭ কিলোমিটার দূরে ভেঙে পড়ে।
আরও পড়ুন:
সূত্রের খবর, স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টে নাগাদ ভেঙে পড়েছে বিমানটি। দুর্ঘটনায় মৃত্যু হয় বিমানের ভিতরে থাকা ৬ জনেরই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। তারাই আগুন নিভিয়ে বিমানের ধ্বংসাবশেষ থেকে তাঁদের দেহ উদ্ধার করে। তবে মৃতদের এখনও শনাক্ত করা যায়নি।