পুবের কলম, ওয়েবডেস্ক: পঞ্জাবের বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরো কয়েক জন। হাসপাতাল সূত্রে জানা গছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার পঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি।
এই ঘটনার পর সাংরুরে হুলস্থূল পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘ দিন ধরেই বেআইনি মদের কারবার চলে আসছিল। এ ব্যবসা বন্ধে এর আগে স্থানীয়রা একাধিকবার উদ্যোগ নিলেও তা খুব একটা ফলপ্রসূ হননি।আরও পড়ুন:
বেআইনি মদের ব্যবসা তো রয়েছেই, তার সঙ্গে মাতালদের দৌরাত্ম্যও দিন দিন বাড়ছিলো। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার বেশ কয়েক জন মদ্যপানের পরই অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় সিট এডিজিপি পদমর্যাদার পুলিশ কর্তার নেতৃত্বে ৪ সদস্যের সিট্ গঠনের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।