পুবের কলম, ওয়েবডেস্কঃ হাড়হিম করা ঘটনা। উমরাহ করার আগে পাসপোর্ট যাচাই করাতে গিয়ে পুলিশের গুলিতে জখম হলেন এক মহিলা। রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে আলিগড় থানায়। ভুলবশত পুলিশের বন্দুক থেকে গুলি ছিটকে বেরিয়ে মহিলার মাথায় লাগে। সিসি ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। আহত মহিলার নাম ঈশরাত। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকেরা জানিয়েছেন মহিলার অবস্থা আশঙ্কাজনক। অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
আরও পড়ুন:
আলিগড় থানায় শুক্রবার দুপুর ২.৫০ মিনিট নাগাদ পাসপোর্ট যাচাই করাতে আসেন ঈশরাত। তিনি অপেক্ষা করছিলেন। তাঁর সঙ্গে একজন পুরুষ ছিলেন। হঠাৎ এক পুলিশের বন্দুক থেকে গুলি ছুটে আসে তার দিকে। মাথায় লাগে সেই বুলেট। তৎক্ষণাৎ মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। অভিযুক্ত পুলিশ আধিকারিকের কোনও খোঁজ মেলেনি।
আরও পড়ুন:
মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, ওই মহিলাকে তার পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্বে থাকা অফিসার টাকার জন্য হয়রানি করছিলেন।
তর্কাতর্কি হয়, এর পরেই আধিকারিক তাকে লক্ষ্য করে গুলি করেন।আরও পড়ুন:
৫৫ বছর বয়সী ঈশরাতের আত্মীয় জিশান জানিয়েছেন, তিনি পাসপোর্ট যাচাইয়ের জন্য থানায় গিয়েছিলেন। কিন্তু তাকে টাকার জন্য ফোন করা হচ্ছিল বলেছিলেন ঈশরাত। কে তাকে গুলি করেছে জানি না। টাকা চাওয়া সম্পর্কেও কিছু জানি না।
আরও পড়ুন:
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঈশরাত পাসপোর্ট যাচাই করার জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই এক পুলিশ কর্মী থানায় থাকা অপর এক পুলিশ কর্মীকে বন্দুক দেন। এর পরেই ওই পুলিশ কর্মী বন্দুক পরীক্ষা করে দেখছিলেন।
তখনই সেই বন্দুক থেকে গুলি ছুটে মহিলার মাথায় লাগে।আরও পড়ুন:
আলিগড়ের এসএসপি কালনিধি নাইথানি জানান, অভিযুক্ত পুলিশ আধিকারিক মনোজ শর্মাকে কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে। মহিলার মাথার পিছন দিকে গুলি লেগেছে। ঘটনার তদন্তে একটি দল গঠন করা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
জানা গেছে, ৫৫ বছর বয়সী ঈশরাত উমরাহের পরিকল্পনা করেছিলেন। উমরাহ করার জন্য সৌদি আরব যাওয়ার আগে পাসপোর্ট যাচাইকরণে থানায় এসেছিলেন।
আরও পড়ুন: