পুবের কলম,ওয়েবডেস্ক: মালদার আদিনা মসজিদের ভিতরে পুজো। একদল যুবকের বিরুদ্ধে দায়ের মামলা। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে স্থানীয় কিছু হিন্দু যুবকের সহায়তায় ভিন রাজ্যের কিছু ব্যক্তি মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছিলেন। মসজিদ প্রাঙ্গণে পুজো করায় বেজায় চটে যায় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষরা। ভোটের আগে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টার অভিযোগ তুলে স্থানীয় পুলিশে খবর দেওয়া হয়। অযাচিত ঝামেলা এড়াতে পুলিশ পুজো করতে বাধা দিলে তাঁদের গায়েও হাত তোলে বেশ কয়েকজন যুবক।
যাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। আদিনা মসজিদটি রক্ষানাবেক্ষণের দায়িত্বে রয়েছেন এএসআই। জানা গিয়েছে, তাঁদের তরফ থেকেই প্রথম অভিযোগ গিয়েছিল। এএসআই এর তত্ত্বাবধানে থাকা ঐতিহাসিক সৌধ গুলিতে পৃথক, পৃথক ধর্মাচরনে সুযোগ থাকে না। এই সৌধগুলি সাধারণত সর্ব ধর্মের মানুষের পর্যটনের জন্য খুলে রাখা হয়।আরও পড়ুন:
ঘটনার প্রেক্ষিতে মালদা উত্তর জেলা সভাপতি উজ্জ্বল দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি এখন দিল্লিতে আছি। ঘটনাটি আমি শুনেছি। তবে আসল ঘটনাটি কি আমি জানি না।
আরও পড়ুন:
অন্যদিকে তৃণমূলের বিধায়ক এবং দলের মালদা ইউনিটের সভাপতি আবদুর রহিম বক্সি জানান, এই বিষয়ে কথা হয়েছে। পুলিশের তরফ থেকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। প্রশাসন বিষয়টি কড়া হাতে দমন করেছেন।
কোনরকম হিংসাত্বক ঘটনা ঘটেনি। বাংলার রাজনৈতিক দলগুলিও এক্ষেত্রে যথেষ্ট সাবধান হয়ে প্রতিক্রিয়া দিয়েছে।আরও পড়ুন:
জ্ঞানভাপীর পর এবার মালদার আদিনা মসজিদ? মালদার গাজোল থানা এলাকার আদিনা মসজিদ নিয়ে এবার নতুন করে বিতর্ক উসকে দিলেন উগ্র হিন্দুত্ববাদীরা।
আরও পড়ুন:
মালদার অন্যতম পর্যটনকেন্দ্র বলে পরিচিত আদিনা মসজিদ। শুধু ধর্মীয় স্থান বলে সেখানে মানুষ যান এমনটা নয়। নানা ভাষাভাষী, নানা ধর্মের মানুষ আদিনায় যান। সেই আদিনাকে ঘিরে এবার নয়া বিতর্কের জন্ম দিল একদল যুবক।