পুবের কলম, ওয়েবডেস্ক: : কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমান চান্ডির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। রাষ্ট্রপতি ট্যুইটে বলেন, 'দেশ এক বিশিষ্ট ব্যক্তিকে হারালো। জাতীয় রাজনীতিতে ওমেন চান্ডির অবদান দেশ চিরকাল মনে রাখবে।'
আরও পড়ুন:
রাষ্ট্রপতি ট্যুইটে লেখেন, 'কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ওমান চান্ডি'জির মৃত্যুতে দেশ এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে হারালো, যিনি এতদিন দেশের সেবার কাজে নিযুক্ত ছিলেন।
আমি তাঁর আত্মার শান্তি কামনা করি, তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই'।আরও পড়ুন:
মঙ্গলবার বেঙ্গালুরুতে ভোররাতে প্রয়াত হন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্ষীয়ান কংগ্রেস নেতা ওমান চান্ডি। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন ছেলে চান্ডি উমেন। এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, ‘আপ্পা মারা গেছেন’। সংবাদ মাধ্যমে এই খবর জানাঞ, কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে কেরল সরকার দু’দিনের শোক ঘোষণা করেছে। ঘোষণা করা হয়েছে একদিনের সরকারি ছুটিও।কেরলের পুত্থুপপল্লি বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে জয়ী হয়ে পরিষদীয় রাজনীতিতে আসেন ওমেন চান্ডি। এই কেন্দ্র থেকে একাধিকবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৪ সালে প্রথমবার কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। মাত্র ২ বছরের জন্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন চান্ডি। এরপর ২০১১ সালে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। দ্বিতীয় দফায় ৫ বছর মেয়াদ পূরণ করেছিলেন ওমেন চান্ডি।