পুবের কলম,ওয়েবডেস্ক: ৮৮ তম জন্মদিন উপলক্ষে তিব্বতী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানানোর জন্য বৌদ্ধ ধর্মগুরুকে ফোন করেন তিনি। এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে নরেন্দ্র মোদি জানান, “দলাই লামার ৮৮তম জন্মদিনে তাঁকে ফোন করে তাঁর সঙ্গে কথা বললাম এবং তাঁকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালাম। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেছি।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ১৯৩৫ সালের ৬ জুলাই উত্তর-পূর্ব তিব্বতের আমদো প্রদেশের টাকটসেরের এক ছোট গ্রামে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন দালাই লামা।
তাঁর আসল নাম ছিল লামো ধোন্ডুপ। ১৯৩৭-এ মাত্র দুই বছর বয়সে, তাঁকে ১৩তম দলাই লামার পুনর্জন্ম বলে সনাক্ত করা হয়েছিল।আরও পড়ুন:
১৯৫৯ সালে চিনা সেনা তিব্বতী বিদ্রোহ দমন করতে লাসায় হানা দিয়েছিল। সেই সময় তাঁর অনুগামীদের নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন দলাই লামা। তারপর থেকে হিমাচল প্রদেশের ধর্মশালায় থাকেন তিনি।
আরও পড়ুন:
এদিন তাঁর জন্মদিন উপলক্ষে তাঁর শয়ে শয়ে সমর্থক ধর্মশালায় ভিড় করেন। সুগলাখাং মন্দিরের প্রাঙ্গনে তাঁর জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়।
একটি খোলা মোবাইল ভ্যান থেকে অনুগামীদের সঙ্গে মিলিত হন দলাই লামা। তিনি আসার সঙ্গে সঙ্গে নির্বাসিত তীব্বতি শিল্পীরা তীব্বতের ঐতিহ্যবাহী সুর তোলেন তাঁদের বাজনায়।
আরও পড়ুন:
গোটা প্রাঙ্গনটি সাজানো হয় তিব্বতি এবং বৌদ্ধ পতাকা এবং প্রতিকৃতি দিয়ে।
হাসতে হাসতে দলাই লামা বলেন, “৮৮তম জন্মদিন উদযাপন করছি আমি। কিন্তু আমাকে দেখে কিন্তু ৫০ বছরের বেশি বয়স বলে মনে হয় না।” এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবীর সুখবিন্দর সিং সুখু।আরও পড়ুন:
শুধু প্রধানমন্ত্রী মোদীই নন, দলাই লামাকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের আরও বেশ কয়েকজন রাষ্ট্রনেতা।
আরও পড়ুন:
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, টুইটে বলেছেন, “দলাই লামাকে তাঁর ৮৮তম জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি তিনি আরও বহু বছর ধরে দয়া ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেবেন।”
আরও পড়ুন:
দলাই লামাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কংগ্রেস সাংসদ শশী থারুর প্রমুখও।