পুবের কলম,ওয়েবডেস্ক: ফের নয়া নাটক প্রধানমন্ত্রীর! ফের একান্তে ধ্যানে বসবেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই তাঁর নিরাপত্তায় ২ হাজার পুলিশ কর্মী নিযুক্ত করা হয়েছে। এলাহী আয়োজন কন্যাকুমারীর বিবেকানন্দ রকে।
প্রায় ৪৫ ঘণ্টা সেখানে ধ্যানে বসবেন তিনি। দেশের একেবারে দক্ষিণতম বিন্দু তামিলনাড়ুর কন্যাকুমারী। এখানে এসেই মিশেছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর ও আরব সাগর। বিজেপি সূত্রের দাবি, আজ থেকে ১ জুন পর্যন্ত টানা তিন দিন কন্যাকুমারীর স্বামী বিবেকানন্দ রকে বসে ধ্যান করবেন নমো৷আরও পড়ুন:
এদিন মোদীকে তীক্ষ্ণ প্রশ্নবাণে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ধ্যান করতে বসলে কেউ কি ক্যামেরা নিয়ে ধ্যান করে? প্রত্যেকবার যেদিন শেষ নির্বাচন, তার আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে, দেখায় ধ্যান করছে৷'