পুবের কলম প্রতিবেদক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ জানুয়ারি অর্থাৎ গতকাল শুক্রবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। দিনটিকেবিশেষ গুরুত্ব দিয়েই ‘দিদি’ সম্বোধন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম এক্স হ্যাণ্ডেলে বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় বাংলার মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন তিনি।
আরও পড়ুন:
সরকারি নথি অনুযায়ি ১৯৫৫ সালের ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই হিসেবে গতকালই ছিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৯ তম জন্মদিন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘একান্তে’ বই-এ নিজের জন্মদিন প্রসঙ্গে তাঁর মায়ের স্মৃতি বর্ণনা করে দুর্গাপূজার মহাষ্টমীর দিনকেই জন্মদিন বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপাত্র কুণাল ঘোষও এক্স হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।অবশ্য কুণাল ঘোষও মুখ্যমন্ত্রীর প্রকৃত জন্মদিন হিসেবে দুর্গাষ্টমীর কথাই বলেছেন। কিন্ত সরকারি নথি মেনেই প্রতি বছর ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ স্বজন, অনুগামী সহ দলীয় কর্মী-সমর্থকরা।