পুবের কলম,ওয়েবডেস্ক:  প্রথম মহিলা উপাচার্য পেল শতাদ্বী প্রাচীন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। বলা বাহুল্য, ১০৪ বছরের ইতিহাসে প্রথমবার মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। অধ্যাপিকা নাইমা খাতুন’কে এএমইউয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। আগামী ৫ বছরের জন্য তাঁকে এই পদে নিযুক্ত করা হল।

উল্লেখ্য, শিক্ষামন্ত্রকের অনুমোদনের পরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপাচার্যের নিয়োগপত্রে সাইন করেন। লোকসভা নির্বাচনের জন্য দেশজুড়ে জারি রয়েছে আদর্শ আচরণ বিধি। তাই এই নিয়োগসংক্রান্ত বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনেরও অনুমতি নেওয়া হয়েছে।

https://twitter.com/ANI/status/1782447496285061295?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1782447496285061295%7Ctwgr%5E45796647fc862329ae11ce8006109206253f4b5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fprofessor-naima-khatoon-appointed-amu-vc-becomes-first-woman-to-hold-post-in-over-100-years-uttarpradesh-1057076.html

মন্ত্রকের চিঠির পরে, এএমইউ সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে নাইমা খাতুনকে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে ঘোষণা করা হয়েছে।

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তনী নাইমা খাতুন। সেখান থেকেই সাইকোলজিতে পিএইচডি করেন তিনি।

১৯৮৮ সালে এই বিভাগেই অধ্যাপিকা হিসেবে নিযুক্ত হন। তারপর ২০১৪ সালে উইমেন্স কলেজের প্রিন্সিপাল হিসাবে যোগ দিয়েছিলেন নাইমা।

প্রসঙ্গত, এর আগে ১৯২০ সালে বেগম সুলতান জাহান এএমইউ-তে আচার্য হিসাবে যোগ দিয়েছিলেন । সেই সময় তিনি ছিলেন একমাত্র মহিলা আচার্য। তারপর আর কোনও মহিলা উপাচার্য  পায়নি বিশ্ববিদ্যালয়টি। ১৯২০ পর এবার প্রথম মহিলা উপাচার্য হিসাবে নিয়োগ হলেন অধ্যাপিকা নাইমা খাতুন।