আরও পড়ুন:
আসিফ রেজা আনসারী, ওবাইদুল্লাহ লস্কর: ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সা.-এর উপর দুটি পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ নিয়ে রবিবার দক্ষিণ ২৪ পরগনার শেরপুরের রহমানিয়া হাই মাদ্রাসায় ছিল একটি মহতি অনুষ্ঠান।
আরও পড়ুন:

সেই অনুষ্ঠানে অতিথি ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বহু বিদগ্ধ ব্যক্তি। সকলেই ইসলাম ও নবীর নানান দিক নিয়ে কথা বলেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও পুবের কলম–এর সম্পাদক আহমদ হাসান ইমরান।
আরও পড়ুন:

অন্যান্যদের মধ্যে ছিলেন সভাপতি ও ইসলামি গবেষণা পরিষদের উপদেষ্টা মাওলানা আবদুল হামিদ কাসেমী, মুফতি লিয়াকত আলি, সহ সভাপতি ইলিয়াস মাজাহেরী, ড. সাইফুদ্দিন মাজাহেরী, সম্পাদক হাজি আজিজুল হক, মুফতি জাকারিয়া, মাওলানা ইশা হক কাসেমী, মাওলানা আবদুল জাব্বার, মাওলানা হাসানুজ্জামান, আবুল হাসান, নূর নবী জমাদার প্রমুখ।
আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=he0OOHl4_eo
আরও পড়ুন:

রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের পরমানন্দ মহারাজ বলেন, আমার জন্ম ১৯৪৭ সালের ১ আগস্ট। ব্রিটিশদের সংগ্রাম করতে গিয়ে মা বাবা দুজনেই মারা যান, তারপর আমিনা বিবি নামে এক মায়ের দুধ পান করে বড় হয়েছি। এটাই আমার দেশ। সবার মধ্যে মেলবন্ধন চাইতেন ঠাকুর রামকৃষ্ণ। আমিও তাই বলব সকলের ভ্রাতৃত্ব দরকার।
আরও পড়ুন:
ছবি: খালিদুর রহিম