পুবের কলম প্রতিবেদক: হুগলির জাঙ্গিপাড়া, ফুরফুরা এলাকার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের হাতে জলের বোতল, পেন সহ অন্যান্য সামগ্রী তুলে দেন খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ। তিনি ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান। খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ জানান, মানুষের পাশে থাকতে সারা বছরের কাজ করেন ।মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা।

পরীক্ষার্থীদের পাশে দাঁড়াতেই তার এই উদ্যোগ ।ছাত্রছাত্রীরা এর দ্বারা উপকৃত হবেন।তাদের মনোবল চাননা করতে আমরা পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। এর আগে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার্থীদেরও সহায়তা প্রদান করা হয়।