ফের দলিতদের ওপর নৃশংস নিগ্রহের ঘটনা ঘটল পঞ্জাবের একটি গ্রামে। এই ঘটনায় এক দলিত মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে চরম শারীরিক নিগ্রহ এবং শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও প্রকাশ পেতেই রাজ্যজুড়ে ধিক্কার শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের ফাজিলিকা জেলায়। ওই গ্রামের এক মহিলা তাঁর স্বামী এবং মেয়েকে প্রথমে গাছে বেঁধে বেদম মারধর করা হয় এবং পরে মহিলা এবং তাঁর মেয়েকে শ্লীলতাহানিও করা হয়।
ঘটনার কথা স্বীকার করে জাতীয় তফসিলি জাতি কমিশনের (এনসিএসসি) চেয়ারম্যান বিজয় সাম্পলা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পঞ্জাব সরকারকে একটি নোটিশ জারি করেছে। এনসিএসসি’র রিপোর্ট অনুযায়ী– ফাজিলিকার কিছু গ্রামবাসী ২৭ আগস্ট ওই পরিবারের ওপর চড়াও হয়ে চরম অত্যাচার চালায়।আরও পড়ুন:
এই ঘটনায় সক্রিয় কমিশন– আধিকারিকদের হস্তক্ষেপ চেয়ে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পঞ্জাব সরকারের মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। এছাড়াও পঞ্জাব পুলিশের ডিজি– ডিসি (ফিরোজপুর জেলা)– এবং এসপিকেও চিঠি পাঠায় এনসিএসসি। ঘটনার দ্রুত তদন্ত এবং পদক্ষেপ সম্পর্কে কর্তৃপক্ষকে চিঠি অথবা ইমেলের মারফৎ তথ্য কমিশনকে পাঠানোর কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
সাম্পলা আধিকারিকদের সতর্ক করে বলেন– যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ সংক্রান্ত কোনও রিপোর্ট না পাওয়া যায়– তাহলে কমিশন সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী দেওয়ানি আদালতের ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং দিল্লিতে কমিশনের সামনে আধিকারিকদের ব্যক্তিগত উপস্থিতির জন্য শমন জারি করতে পারে।