পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানির মৃত্যুতে উত্তাল কাশ্মীর উপত্যকা। বুধবার ইজরায়েলি হামলায় লারিজানির মৃত্যুকে 'নৃশংস হত্যাকাণ্ড' বলে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন কাশ্মীরের প্রধান মৌলবি মিরওয়াইজ উমর ফারুক এবং জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতা ইমরান রেজা আনসারি।
হুররিয়ত কনফারেন্সের চেয়ারম্যান তথা প্রধান মৌলবি মিরওয়াইজ উমর ফারুক লারিজানির এই 'টার্গেটেড কিলিং'-এর কড়া সমালোচনা করেছেন। তিনি ইজরায়েলকে একটি 'বিপথগামী রাষ্ট্র' হিসেবে আখ্যা দিয়ে বলেন, "ইরানের জনগণ এবং তাদের নেতৃত্বের অদম্য মনোবল একটি প্রকৃত মুসলিম রাষ্ট্রের সাহসিকতা ও আল্লাহ্র প্রতি অটল বিশ্বাসের প্রতিফলন। এই ধরনের নেতৃত্বই বিশ্বকে পথ দেখানোর যোগ্য।
শিয়া ধর্মগুরু তথা অল জম্মু-কাশ্মীর শিয়া অ্যাসোসিয়েশনের প্রধান ইমরান রেজা আনসারি লারিজানির মৃত্যুকে 'শাহাদাত' হিসেবে বর্ণনা করেছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানান, এই ক্ষতি কেবল ইরানের নয়, বরং গোটা মুসলিম বিশ্বের। তিনি আরও বলেন, এই ধরনের 'কাপুরুষোচিত কাজ' প্রতিরোধ আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না, বরং অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের জেদ আরও বাড়িয়ে দেবে। ইজরায়েল ও আমেরিকার 'যৌথ আগ্রাসন' ও 'বর্বরোচিত। এদিকে এক বিবৃতিতে শিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে লারিজানির পরিবার এবং লেবাননের আক্রান্তদের জন্য বিশেষ প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।