পুবের কলম ওয়েবডেস্ক: ভবানীপুর থেকেই ছাব্বিশের নির্বাচনী লড়াইয়ের প্রচার শুরু করছেন ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার সন্ধ্যায় চেতলায় কর্মিসভার মধ্যে দিয়ে মেগা প্রস্তুতি শুরু করছেন তিনি। সূত্রের খবর, চেতলার অহীন্দ্র মঞ্চে সন্ধ্যা ৭টা নাগাদ কর্মিসভার ডাক দেওয়া হয়েছে। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম ও ভবানীপুরের সমস্ত দলীয় কাউন্সিলর। নির্বাচনী রণকৌশল সঙ্গে ভবানীপুরের প্রচার কৌশল নিয়ে দিশা দিতে পারেন দলনেত্রী তথা ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
রবিবার আনুষ্ঠানিকভাবেই প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
উল্লেখ্য, এসআইআরে ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার মানুষের নাম বাদ পড়েছে। সেই আবহে কীভাবে এসআইআর-কে হাতিয়ার করে দলনেত্রী প্রচার কৌশল স্থির করবেন, তা নিয়ে রবির কর্মিসভায় আলোচনার সম্ভাবনা।
আরও পড়ুন:
এ বিষয়ে প্রচারকদের নির্দিষ্ট সুর বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার থেকে জেলায় জেলায় প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। তার আগে ভবানীপুরে, নিজের কেন্দ্র থেকেই শুরু করে দিচ্ছেন তিনি।