মধ্যপ্রাচ্যে(ইরানে) মার্কিন সেনা মোতায়েনের কোন পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতাম, আমি অবশ্যই আপনাদের বলতাম না, কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না।
তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তা বিবেচনা করছে।
এর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক উপাদান জব্দ করা, যা গত গ্রীষ্মের সামরিক অভিযানের পরেও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প ওই অভিযানকে দেশটির পারমাণবিক সক্ষমতা ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দিয়েছে বলে ঘোষণা করে বলেছিলেন- এই ধরনের একটি অভিযানের জন্য সম্ভবত ইরানে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন সৈন্য পাঠানোর প্রয়োজন হবে।এই মাসের শুরুতে ট্রাম্প ইরানে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা নাকচ করতে অস্বীকার করেন। যুদ্ধ শুরুকারী মার্কিন ও ইসরাইলের ইরানের ওপর প্রাথমিক হামলা চালানোর মাত্র কয়েকদিন পর নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন , প্রয়োজন হলে তিনি ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের বিষয়ে আগ্রহী থাকবেন।