পুবের কলম, ওয়েবডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে। চিঠিতে মোদি ভারত সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানান।

তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাস জুড়ে ভারতসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায় রোজা ও প্রার্থনার মাধ্যমে আত্মসংযম ও আধ্যাত্মিকতার অনুশীলন করেছেন।
 
ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরে মোদি বলেন, এই উৎসব সহানুভূতি, ভ্রাতৃত্ব ও ঐক্যের মতো মূল্যবোধকে নতুন করে মনে করিয়ে দেয়। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন। চিঠিতে ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের