পুবের কলম প্রতিবেদকঃ ভারতের বাজারে আত্মপ্রকাশ করল নজরকাড়া লুক আর শক্তিশালী ক্ষমতাসম্পন্ন ওপ্পো এফ৩১ (Oppo F31 5G mobile) সিরিজের নয়া স্মার্টফোন।
আরও পড়ুন:
সোমবার ওপ্পো এফ৩১, ওপ্পো এফ৩১প্লাস এবং প্রো তিনটি মডেলের (Oppo F31 Pro 5G and Oppo F31 Pro+ 5G) আনুষ্ঠানিক লঞ্চ হল কলকাতায়। লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, দাম সম্পর্কে সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয় সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুন:

ওপ্পো এফ২৯ সিরিজের অভাবনীয় সাফল্যের পর দেশের মধ্যবিত্ত উপভোক্তার কথা ভেবেই ওপ্পো এফ৩১ সিরিজ বাজারে এল। ৭০০০mAh দীর্ঘ-জীবন ব্যাটারি চালিত নয়া স্মার্ট ফোনে রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক এবং কর্মক্ষমতার জন্য হান্টার অ্যান্টেনা ২.০ (the smartphones are backed by a 7,000mAh battery that supports 80W SUPERVOOC Flash Charge)।এছাড়াও রয়েছে এআই ইমেজিং এবং এআই উৎপাদনশীল সরঞ্জাম।