আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ রাজ্য জুড়ে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। এমতাবস্থায় রাজ্যে আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমে ভোট প্রচারে আসার কথা ছিল অমিত শাহ, জেপি নাড্ডার মত শীর্ষ বিজেপি নেতৃত্বের। তবে এই করোনা আবহে আপাতত তাঁরা আসছেন না বলেই খবর।
আরও পড়ুন:
করোনা কাটাঁয় বিদ্ধ হয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার পর এবার পশ্চিমবঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
আরও পড়ুন:
রাজ্য বিজেপি সূত্রে খবর শিলিগুড়ি পুরনিগমের ভোটের আগে উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল শাহর।
জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই তাঁর আসার কথা থাকলেও রাজ্যে যে ভাবে সংক্রমণের গতি বাড়ছে তার জন্যই সফর বাতিল করেছেন তিনি।আরও পড়ুন:
এরআগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডারও বঙ্গ সফর বাতিল হয়ে যায়। সব ঠিকঠাক থাকলে আগামী রবি এবং সোমবার বাংলায় আসার কথা ছিল নাড্ডার। বেশ কয়েকটি ঘরোয়া বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
আরও পড়ুন:
উল্লেখ্য আগামী ২২ শে জানুয়ারি আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং বিধাননগর পুরনিগমের ভোট।
আরও পড়ুন: