পুবের কলম ওয়েব ডেস্ক:
আরও পড়ুন:
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে দক্ষিণবঙ্গে যেন থমকে গিয়েছে শীত। সরাসরি কোনও প্রভাব পড়লেও পরোক্ষ প্রভাব আপাতত ২-৩ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
জানুন আবহাওয়া দপ্তরের আপডেট। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধ, বৃহস্পতি ও শুক্রবার আকাশ মেঘে ঢাকা থাকবে। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা। ডিসেম্বর চলে এলেও জাঁকিয়ে শীত আসেনি। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের জেরে আবহাওয়ার বদল।আরও পড়ুন:
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝোড়ো হওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টি চলবে। গতকালও কিছু অংশে বৃষ্টি হয়।
আরও পড়ুন: